এ দেশেতে আছে রে ভাই
সোনা ফলানো মাটি,
এ দেশেতে বিছানো আছে
সবুজ ঘাসের পাটি।
এ দেশেতে মাতৃভাষা
শুনতে মধুর লাগে ,
এ দেশেতে মাটির ডাকে
কৃষাণ ভোরে জাগে।
এ দেশেতে মাতৃছায়ায়
শান্তির পরশ আছে,
এ দেশেতে জন্ম আমার
ধন্যি মায়ের কাছে ।
এ দেশেতে আছে রে ভাই
সোনা ফলানো মাটি,
এ দেশেতে বিছানো আছে
সবুজ ঘাসের পাটি।
এ দেশেতে মাতৃভাষা
শুনতে মধুর লাগে ,
এ দেশেতে মাটির ডাকে
কৃষাণ ভোরে জাগে।
এ দেশেতে মাতৃছায়ায়
শান্তির পরশ আছে,
এ দেশেতে জন্ম আমার
ধন্যি মায়ের কাছে ।
0 comments: