বন্ধ হয়ে গেছে নেত্রকোনা জেলা শহর থেকে কেন্দুয়া পর্যন্ত বাস চলাচল।
সরজমিনে গিয়ে দেখা যায় নেত্রকোনা থেকে কেন্দুয়া পর্যন্ত প্রতিদিন অসংখ্য অটোরিক্সা এবং সিএনজি চলাচল করছে, আর সময় বাচানোর জন্য সাধারন জনগণ ঐ সব অটো সিএনজি গুলোকেই নিত্যদিনে ব্যবহার করছেন।
এখন আর কেউ গাদাগাদি করে বাসে চড়তে চায় না।
কিন্তু অন্যদিকে বিপাকে পড়েছে নেত্রকোনায় স্কুল কলেজগামী ছাত্র -ছাত্রীরা।
এ প্রসঙ্গে কথা হয় নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রী কলেজের .......বর্ষের ছাত্র সোহাগ (২০) সাথে
তিনি হ্যালোকে জানান আমি আগে নিয়মিত কলেজে আসতাম কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যাবার পর এখন আর নিয়মিত আসতে পারিনা,
নিয়মিত না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন,
বাসে চড়ে গেলে আমাদের যাতায়াত খরচ হতো কম। বাসে লোকজন বেশী হলে মাঝে মাঝে ভাড়া না দিলেও চলতো।
কিন্তু বাস চলাচল বন্ধ হওয়ার পর এখন আমাদের সিএনজি যোগে আসতে হয়, আর এতে আমাদের প্রতিদিন খরচ হয় ১৬০ টাকার উপরে ।
নতুবা আমাদের মেসে বা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়,
আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই আমাদের পক্ষে এত ভাড়া দিয়ে কলেজে আসা সম্ভব নয়। আর তাই আমরা মাঝে মাঝে সাইকেলে চড়ে দীর্ঘ ২৯ কি.মি পথ অতিক্রম করে কলেজে আসতে হয়।
এ ব্যপারে কথা হয় পুরনো ড্রাইভার বাচ্চু(৩৫)সাথে, তিনি হ্যালোকে বলেন আমি প্রায় ১০ বছর ধরে এই রোডে গাড়ি চালাইছি কিন্তু এখন আর বাসে করে কেউ যায়না সবাই চলে যায় সিএনজিতে।
এই অবস্থায় ছাত্র -ছাত্রীরা জানায় নেত্রকোনা থেকে কেন্দুয়া পর্যন্ত যদি কোন "বি আর টিসি "বা "মালিকানা বাস" চালু করা হতো তাহলে আমাদের জন্য খুবই ভাল হতো।আমরা নিয়মিত কলেজে আসতে পারতাম।

0 comments: