বাংলাদেশ প্রাকৃতিক সুন্দর্যের লীলাভূমী।
এ দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তেমনই কিছু প্রাকৃতিক দৃশ্য যা খুব অচিরেই মানুষের মন কাড়ে।
তেমনই এক সুন্দর্য ছড়িয়ে আছে নেত্রকোনায়। যেখানে আছে দেশের বিখ্যাত এবং দর্শনীয় কিছু স্থান । এই সুন্দর্য্য উপভোগ করার জন্যই এখানে ছুটে আসে আসে নানা দেশের নানা পেশার মানুষ।
নেত্রকোনার আদি নাম কালিগঞ্জ,নেত্রকোনা জেলার আয়তন ২৮১০ বর্গ কি.মি.
১৯৭৪ সালে নেত্রকোনা থানা হয়। এবং ১৯৮৪ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি জেলা ঘোষীত করা হয়। নেত্রকোনা জেলায় ১০ টি উপজেলা এবং ৮৬ টি ইউনিয়ন রয়েছে।
এখানকার মাটি বায়ু ও পরিবেশ এ অঞ্চলের লোকদের মাঝে জাগিয়ে তুলেছে সাহিত্য সংস্কৃতি।
এ অঞ্চলে জন্মগ্রহণ করেন অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তাদের মধ্যে হল বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, এলাহী নেওয়াজ খান,কমরেড মনিসিংহ ড.হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুন,কবি হেলাল হাফিজ,কবি নিহাল হাফিজ(কবি হেলাল হাফিজের ছোট ভাই),কবি এইচ এম মোমেন ভূইয়া,খালেকদাদ চৌধুরী, সূদূর রোম প্রদেশ(তুরস্ক) হইতে হযরত শাহ্ সুলতান কমরউদ্দিন রুমী (রাঃ) ১০৫৩ খৃঃ মদনপুরে পদার্পন করেন ধর্ম প্রচারের জন্য।
বিরিশিরিসহ সুসং দুর্গাপুর ও এর আশপাশের উপজেলা কলমাকান্দা,পূর্বধলা,হালুয়াঘাট এবং ধোবাউড়ায় রয়েছে গারো,হাজং,কোচ,ডালু,বানাই প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের জীবনধারা যেমন বৈচিত্র্যময়,তেমনি বৈচিত্র্যময় এদের সংস্কৃতিও। তাদের এসব ঐতিহ্যকে সংরক্ষণ,উন্নয়ন এবং চর্চার জন্যই ১৯৭৭ সালে বিরিশিরিতে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় আদিবাসী সাংস্কৃতিক একাডেমি। এখানে প্রায় সারা বছরই নিয়মিত অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শনীয় স্থানের মাঝে রয়েছে
নেত্রকোণা জেলায় বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক দৃশ্য, টংক আন্দোলনের জন্য খ্যাত হাজংমাতা রাশিমনি স্মৃতিসৌধ,রানীখং মিশন টিলায় ক্যাথলিক গির্জা,দূর্গাপুরে কমলা রাণী দিঘীর ইতিহাস,দূর্গাপুর, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরায় মুক্তিযুদ্ধে সাত শহীদের মাজার,
লেংগুরায়(সু উচ্চ গারো পাহাড়) দূর্গাপুরের দুর্গাপুরের বিরিসিরি ইউনিয়নে অবস্থিত আদিবাসী উপজাতীয় কালচারাল একাডেমী।
,কেন্দুয়ার রোয়াইল বাড়িতে আছে "সুরক্ষিত দূর্গ" যা ঈশা খাঁ আমলের বহুপূর্বে পাল বংশের রাজারা শাসন কার্যের সুবিধার্থে সম্ভবত তা তৈরী করেছিল।কেন্দুয়ার প্রসিদ্ধ গ্রাম জাফরপুরে রয়েছে খাজা উসমানের সময়ে খননকৃত ১৮.৩৩ একরের একটি প্রকান্ড দিঘী যা "খোজার দীঘি" নামে পরিচিত।
আরো নাম না জানা বিভিন্ন জায়গা। দূর্গাপুর পর্যটন কেন্দ্র হিসেবে বিভিন্ন সময়ে সুখ্যাতি অর্জন করেছে।
এছাড়াও নেত্রকোনার গয়ানাথের বালিশ মিষ্টি সারাদেশে বিখ্যাত।
হাওর অঞ্চল নেত্রকোনায় রয়েছে আনেক নদ-নদী যেমনঃ কংস, ধনু,সুমেশ্বরী,মগরা,বেতাই,সূতী,রাজেশ্বরী,সাইডুলি,বেতাই,পাটকুড়া,ডিঙ্গাপুতা(সবচেয়ে বড় হাওর) ইত্যাদি

0 comments: