এই বছরের নতুন দিনে
চলছে বই উৎসব,
সব শিশুদের মাঝে তাই
পড়ল খুশির রব।
শিশুরা তাই ভীষণ খুশি
পাবে নতুন বই,
এই আনন্দে শিশুর মনে
লাগলো যে হইচই।
কষ্ট আর বিষাদ ভরা
দিনগুলো সব ভোলো,
পুরনো দিনের স্মৃতি ভুলে
সমুখ পানে চলো।
বংলাদেশ সময়
১২ ডিসেম্বর ৩১, ২০১৫ - বিভাগ: দিনের ছড়া
উত্তরাধিকার ৭১ /আনন্দ বেলা
২০১৫ ডিসেম্বর ৩০

0 comments: