"কথায় আছে শিক্ষাই জাতির মেরুদন্ড" একটি দেশের প্রধান চালিকাশক্তি হল শিক্ষা। শিক্ষা ছাড়া কখনো একটি জাতি উন্নতির শিখরে পৌছাতে পারে না।
শিক্ষা হল মানুষের কয়েকটি মৌলিক অধিকারের মধ্যে একটি।
এই পৃথিবীর বুকে মাথা উচুঁ করে দাড়ানোর জন্য শিক্ষা ছাড়া কোন বিকল্পধারা নেই। আর তাই এই শিক্ষাকে পৌঁছে দিতে হবে সকলের দোরগোড়ায়। শুধু তাই নয় শিক্ষা ও শিক্ষা উপকরণ সহজলভ্য করাও জরুরি। তার পাশাপাশি ধনী গরীব সকলের জন্য শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে ,শিক্ষা পৌঁছে দিতে হবে অজপাড়া গ্রামগুলোতে, যেখানে জ্ঞানের আলো পৌছাতে পারেনা। আর সকলের একটা কথা মনে রাখতে হবে যে শিক্ষা সুযোগ নয় অধিকার।
আর সেদিকে দৃষ্টি রেখেই সকল প্রকার শিক্ষা উপকরণ সহজলভ্য করে দিতে হবে। হ্যালোতে এ পর্যন্ত আমি যতজন পথশিশু বা শিশুশ্রমিকের সাক্ষাৎকার নিয়েছি তাদের সকলের কথায় বুঝতে পেরেছি যে তারা সবাই দরিদ্রতার কারনে পড়ালেখা ছাড়তে বাধ্য হয়েছে।
সম্প্রতি হ্যালোতে দেয়া প্রতিবেদন "আমি এক দুই পারি" ওদের মতো হতদরিদ্র ছেলে মেয়েরা তাতে হয়তো শিক্ষার সুযোগ পাবে । ও এক দুই পারে কিন্তু অভাবের তাড়নায় তার পরবর্তী সংখ্যা তার আর শেখা হল না।
এক সময় ওদের উপর নির্ভর করবে পুরো দেশ,সমাজ এবং জাতি। কিন্তু সে নিজের অর্ধমেরুদন্ড নিয়ে কিভাবে একটি দেশ বা জাতিকে দাড় করাবে?
আমি চাই ওরাও লেখাপড়া করে মানুষের মতো মানুষ হউক। নিজেকে প্রকাশ করুক দেশের একজন শিক্ষিত নাগরিক হিসেবে। দেশকে নিয়ে যাক উন্নতির শীর্ষে।
সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই বিতরণ সহ নানা ধরনের কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।
এর পাশাপাশি তাদের হাতে বিনামূল্যে খাতা কলমসহ নিত্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া প্রয়োজন বলে আমি মনে করি। এতে করে যারা অন্নহীন,বস্ত্রহীন তারাও শিক্ষার সুযোগ পাবে।

0 comments: