প্রজাপতি প্রজাপতি
কোথা যাচ্ছো ভাই,
তোমার ডানায় ভর করে
আমিও উড়তে চাই।
প্রজাপতি দুষ্টু ভারি
থাকে সদাই একা,
আমি তাকে ছুতে গেলেই
দেয় আমাকে ধোকা।
আমিও কি আর কম শেয়ানা
ধরবো তাকে আজি,
চাইলে তুমি ধরতে পারো
আমার সাথে বাজি।
প্রজাপতি প্রজাপতি
কোথা যাচ্ছো ভাই,
তোমার ডানায় ভর করে
আমিও উড়তে চাই।
প্রজাপতি দুষ্টু ভারি
থাকে সদাই একা,
আমি তাকে ছুতে গেলেই
দেয় আমাকে ধোকা।
আমিও কি আর কম শেয়ানা
ধরবো তাকে আজি,
চাইলে তুমি ধরতে পারো
আমার সাথে বাজি।
0 comments: