মনিরুজ্জামান রাফি
রানুদের বাড়িতে একটি হাঁসের ছানা পোষা হতো। প্রতিদিন সকাল হতেই রানু হাঁসটাকে কোলে করে পাশের নোংরা পুকুরে ছেড়ে দিয়ে আসত। সেই পুকুরে বাস করত একটি কচ্ছপ, সারা দিন দুজনে এ পুকুরেই থাকত এবং সন্ধ্যায় হাঁসটাকে ধরে আবার বাড়ি নিয়ে যেত রানু। এ বিষয়টা বেশ কয়েক দিন ধরে খেয়াল করল কচ্ছপটি। সে ভাবতে লাগল হঁাঁসটাকে কেন তারা এত আদর করে! একবার রেখে যায় দিন শেষে আবার নিয়ে যায়_ এ প্রশ্নটা মাঝে মাঝেই তার মাথায় আসত।
একদিন ঠিক করল হাঁসটাকে সে এ প্রশ্ন জিজ্ঞাসা করবে। পরদিন সকালে রানু আবার হাঁসটাকে পুকুরে ছেড়ে দিয়ে গেল। আর হাঁসটাকে কাছে পেয়ে শুরু হলো কচ্ছপের প্রশ্ন। কচ্ছপটি হাঁসটাকে জিজ্ঞাসা করল_
: ওরা তোমাকে এত আদরযত্ন করে কেন?
: জানতে খুব ইচ্ছা হচ্ছে? তবে শোনো, আমি রোজ তাদের একটা করে ডিম দিই, আর সেই ডিমে তারা পুষ্টি পায় আর সে জন্যই তারা আমাকে এত আদরযত্ন করে।
: ও!... বুঝতে পারলাম।
এ কথা শোনার পর কচ্ছপটিও ঠিক করল কাল থেকে সেও ডিম পাড়া শুরু করবে। তাহলে আর তাকে দিন-রাত এই নোংরা পুকুরে পড়ে থাকতে হবে না।
যেই কথা সেই কাজ, পরদিন সকালেই শুরু হলো তার ডিম পাড়ার সাধনা। সারা দিন এক স্থানেই বসে রইল কচ্ছপটি, কিন্তু কিছুই ফল হলো না।
কচ্ছপটি ডিম দিতে পারল না তাই সে মন খারাপ করে বসে আছে।
বসে বসে চিন্তা করতে লাগল, যেভাবেই হোক আমাকে ডিম পাড়তেই হবে। তাই হাঁস এলে তার কাছে পদ্ধতিটা খুব ভালো করে শেখে নেব।
পরদিন রানু এসে আবার হাঁসটাকে পুকুরে ছেড়ে দিয়ে গেল। কচ্ছপ হাঁসের কাছে আবার জানতে চাইল ডিম পাড়ার প্রণালি।
এবার হাঁস খুলেই বলল। তাহলে মন দিয়ে শোনো, কাল সকালে তুমি ডিম পাড়ার উদ্দেশ্যে বসবে আর মনে মনে ভাববে আমি ডিম পাড়ছি। আর যতক্ষণ না ডিম পাড়ছ ততক্ষণ এক চুলও নড়বে না, বুঝতে পারলে?
পরদিন শুরু হলো আবার সাধনা। কিন্তু এবার আর কচ্ছপ হার মানতে রাজি নয়। সে ডিম পাড়ায় এত ব্যস্ত ছিল যে খাওয়া-দাওয়া ভুলে গেল। আর এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো তার কোনো খেয়ালই ছিল না। খিদে পেলেও হাঁসের কথা মানতে সে এক চুলও নড়ল না।
সে এভাবেই খেয়ে না খেয়ে ডিম পড়ায় ব্যস্ত হয়ে গিয়েছিল, আর তাতে তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। কচ্ছপটি এভাবে না খেয়েই মারা গেল। তার ডিম পাড়া আর হলো না।
সুতরাং, যাকে দিয়ে যে কাজ হবে না তাকে দিয়ে ভুলেও সে কাজ করানোর চেষ্টা না করাই ভালো। তাতে হিতে বিপরীত হতে পারে।
দশম শ্রেণি
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়
কেন্দুয়া, নেত্রকোনা
যায়যায়দিন (হাট্টিমা-টিমটিম)
৯ মার্চ ,বুধবার ১৬
দৈনিক করতোয়া

0 comments: