মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

স্বপ্নগুলো রাজপথে


পথে ঘাটে কুড়িয়ে বেড়ায়
পথ শিশু যারা,
অযত্নে আর অবহেলায়
উঠেছে বেড়ে তারা।

স্বপ্নের দুচোখ বড় দুঃখিনী
হয়না পূরণ তার,
অভিমানে সে চেপে রাখে
স্বপ্নের সব দ্বার।

স্বপ্ন তবুও বাধ মানেনা
আসে ঘুরে ফিরে,
ঘুমে দুচোখ বন্ধ হলেই
স্বপ্ন ভিড়ায় তীরে।

তাদের তরে ভালবাসা
দাও বিলিয়ে সবাই ,
এসো তবে সবাই মিলে
তাদের পাশে দাড়াই।


SHARE THIS

Author:

0 comments: