মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬

জিপিএ ফাইভ

এবার খোকা পাশ করেছে
মার্ক পেয়েছে ভালো,
বাবা মায়ের মুখটি তাই
রইলো না আর কালো।

খোকার মুখের হাসি যেন
ফুটলো মায়ের মুখে,
তাইতো ছেলের ভাল গুনটি
ভাসলো বাবার চোখে।

ছেলের রেজাল্ট পেয়ে তাই
গর্বে বাবা বলে ,
দেখুন এবার সবাই দেখুন
এই আমাদের ছেলে।

যায়যায়দিন
হাট্টিমা -টিম টিম
১৩/০১/১৬


SHARE THIS

Author:

0 comments: