মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

নেপথ্য কবিতা

                      নেপথ্য কবিতা ১

নির্জন দ্বি প্রহর আমায় কাছে ডাকে
আমার সাথে গল্প বলবে বলে ,
রাত জাগা পাখি আমায় কাছে ডাকে
আমাকে গান শোনাবার ছলে।

                  নেপথ্য কবিতা ২

আজকে তুমি বড়
কাল হব আমি ,
একদিন চলে গেলে
গত হবে তুমি।

                  নেপথ্য কবিতা-৩

বিদায় বেলা হয়ে গেছে
আবার আসবে কেউ ,
আবার চলে যেতে হবে
যে আসছে তাকেও।


SHARE THIS

Author:

0 comments: