মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

প্রবাস জীবন

প্রবাস জীবন বড়ই কঠিন
যারা থাকে বোঝে, 
দিনটা তাদের কাটে কাজে
রাতটা কাটে বাজে।

বালিশের গায়ে রাখলে মাথা
মায়ের মুখটি ভাসে, 
অগোচরে কেঁদে গেলেও
সবার সামনে হাসে।

সহজ সরল ছেলে সদাই
মায়ের চিন্তা করে, 
কেঁদে কেঁদে মায়ের জন্য
ব্যকুল হয়ে পড়ে। 

যায়যায়দিন
হাট্টিমা-টিম টিম
০৬/০১/১৬

উত্তরাধিকার ৭১
২০১৫ ডিসেম্বর ১৪


SHARE THIS

Author:

0 comments: